দক্ষিণ গাজার রাফা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। নিহত চারজনই বাহাদ-১ অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
আইডিএফ নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন— ওমরি চাই বেন মোশে (২৬), ইরান শেলেম (২৩), এইতান আভনার বেন ইতজাক (২২) ও রন আরিয়েলি (২০)।
টাইমস অব ইসরায়েল জানায়, এ ঘটনায় গাজায় হামাসবিরোধী স্থল ও সীমান্ত-সংক্রান্ত অভিযানে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে।



