tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ইসরায়েলের তীব্র হামলা: একদিনেই নিহত আরও ৮৩

গাজায় ইসরায়েলের তীব্র হামলা: একদিনেই নিহত আরও ৮৩

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬১ জনই গাজা সিটির বাসিন্দা। শহরটিতে বর্তমানে বড় ধরনের সামরিক অভিযান চলছে।

বিভিন্ন দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হলেও ইসরায়েল তাদের আগ্রাসন থামাচ্ছে না—এমন তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংস্থাটির সাংবাদিক হানি মাহমুদ জানান, ইসরায়েলি সেনারা উত্তর গাজার লাখো বাসিন্দাকে জোরপূর্বক কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে ঠেলে দিচ্ছে।

এদিকে, কাতারে অবস্থানরত হামাসের এক শীর্ষ নেতা দাবি করেছেন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা থেকে তাদের শীর্ষ নেতৃত্ব অল্পের জন্য রক্ষা পেয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের চরম ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ গাজাকে ‘সোনার খনি’ আখ্যা দিয়ে একে রিয়েল এস্টেট প্রকল্পে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬৫,০৬২ জনে। আহত হয়েছেন আরও ১,৬৫,৬৯৭ জন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক হাজার মানুষ আটকে রয়েছেন।