tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগাঁজা সেবন নিয়ে দুই বন্ধুর ঝগড়া, পানিতে ডুবে এক জনের মৃত্যু সুবর্ণচরে

গাঁজা সেবন নিয়ে দুই বন্ধুর ঝগড়া, পানিতে ডুবে এক জনের মৃত্যু সুবর্ণচরে

নোয়াখালীর সুবর্ণচরে গাঁজা সেবনের পর দুই বন্ধুর ঝগড়ার একপর্যায়ে পুকুরে ডুবে তপন চন্দ্র মজুমদার (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুরপাড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ ডালিম চন্দ্র মজুমদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

নিহত তপন একই ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। আটক ডালিম একই গ্রামের ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তপন ও ডালিম প্রায়ই একসঙ্গে গাঁজা সেবন করতেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে স্থানীয়রা তাদের রাস্তায় হাঁটতে দেখেন। গাঁজা সেবনের পর উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ডালিম তপনকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেন। এসময় তপনও ডালিমকে সঙ্গে নিয়ে পানিতে পড়ে যান।

তাদের চিৎকার শুনে স্থানীয় ডেকোরেশন কর্মী মো. মনসুর (৪৫) ও অটোরিকশা চালক নারায়ণ মজুমদার (৪৭) ছুটে গিয়ে ডালিমকে উদ্ধার করেন। তবে তপনকে আর উদ্ধার করা যায়নি। রাত সোয়া ২টার দিকে তার লাশ পুকুরে ভেসে ওঠে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ডালিমের হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে নিহত তপনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একজনকে আটক করে থানায় আনা হলেও অসুস্থ থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।