tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই: মাহফুজ আলম

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই: মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের তুলনা নেই।

আজ বৃহস্পতিবার রাত ১১টায় নিজের ফেসবুকে তিনি লিখেছেন:

“জুলাই গণ-অভ্যুত্থানকে ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে সরাসরি তুলনা করা ঠিক হবে না। তেমনি, এটি বাংলাদেশের অন্যান্য অভ্যুত্থান বা গণ আন্দোলনের সঙ্গে তুলনা করারও ভুল হবে।

জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় রাষ্ট্রের নকশা ও প্রশাসন বদলের দ্বিতীয় প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে বলার সময় এখনো আসেনি।

একদফা ঘোষণায় এই আন্দোলন রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তুলেছিল। যা ঘটেছে বা হয়নি তা ছাড়াও বলা যায়, এত বিস্তৃত ও সবমুখী ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোনো অভ্যুত্থান বা আন্দোলনে দেখা যায়নি। অবশ্য, জুলাই গণ-অভ্যুত্থান সকল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক লড়াই থেকে অনুপ্রেরণা নিয়েছে।

‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তান আন্দোলনের নেতা-কর্মীরাই পাকিস্তানের সামরিক উপনিবেশবাদ ও সামন্তবাদী শক্তিকে পরাস্ত করেছিলেন। তাই, ইতিহাসের সকল ঘটনা যদি জাতির চলমান লড়াই হিসেবে দেখা যায়, তা সকল প্রজন্মের জন্য শিক্ষণীয়।

স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের তুলনা নেই।”