tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগণতন্ত্র ও নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া: ড.হিলালী

গণতন্ত্র ও নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া: ড.হিলালী

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এঁর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকালে আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্য ড.রফিকুল ইসলাম হিলালী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। গণতন্ত্রের সংকটকালে তাঁর আপসহীন ও নিঃস্বার্থ ভূমিকা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সাবেক ছাত্রনেতা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক। বারবার নির্যাতন, কারাবরণ ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আপসহীন অবস্থানে ছিলেন। আজকের রাজনৈতিক বাস্তবতায় বেগম খালেদা জিয়ার মতো সাহসী ও ত্যাগী নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। তার নামাজে জানাজা প্রমাণ করে তিনি একজন গর্বিত মা, অভিভাবক ও জাতীয় নেত্রী হিসেবে দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন। বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান রাখেন তিনি। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের এবং জমিয়তে উলামায়ে ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।