বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আজ রাতে এভারকেয়ার হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তাঁর বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেগম জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে শুক্রবার জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



