tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রামে দেশবাসীকে সাহস জুগিয়েছেন: সাইফুল হক

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের সংগ্রামে দেশবাসীকে সাহস জুগিয়েছেন: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃঢ় ও আপসহীন অবস্থান স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের মানুষকে সাহসী ও অনুপ্রাণিত করেছে।

রোববার (১১ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন সাইফুল হক। এ সময় তিনি তার আপসহীন সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

সাইফুল হক বলেন, ভবিষ্যতেও যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, তাদের কাছে খালেদা জিয়া সাহস ও প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, শাহ আলম, মোজাম্মেল হোসেন সেলিম, মনিরুল আলম রাহিমী, সেলিমুজ্জামান সেলিম, রিতা খানম, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহ্বায়ক কাজী রাজা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া তামান্না, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক লিপকন, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি আতিক, ছাত্রদল নেতা সাজ্জাদসহ আরও অনেকে।