tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার কবরে আজও নেতাকর্মীদের ঢল

খালেদা জিয়ার কবরে আজও নেতাকর্মীদের ঢল

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও তার কবরে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। শনিবার সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরাও কবরে গিয়ে শ্রদ্ধা জানান।

দিনভর বেগম খালেদা জিয়ার কবরে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।