tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

ভারতে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং শিশুদের কিছু ভ্যাকসিনের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটির ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন

এনপিপিএ জানিয়েছে, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট ওষুধগুলোর উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছিল। একই সঙ্গে বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাও দেখা দিয়েছিল। এসব বিবেচনায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্যানসার চিকিৎসায় বহুল ব্যবহৃত কার্বোপ্লাটিন ও সিসপ্লাটিন ইনজেকশনের দাম সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ ছাড়া টিটেনাস প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-টিটেনাস ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া উৎপাদিত শিশুদের কয়েকটি ভ্যাকসিনের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এসব ওষুধের কাঁচামালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে উৎপাদন টেকসই রাখা এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে উঠেছে।

এর আগে স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, এসব ওষুধের সরবরাহে ঘাটতি দেখা দিলে ক্যানসার রোগীদের চিকিৎসা ব্যাহত হতে পারে। পাশাপাশি রোগীদের আরও ব্যয়বহুল বিকল্প ওষুধের ওপর নির্ভর করতে হতে পারে।

এনপিপিএ আরও জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য আগামী ছয় মাস কার্যকর থাকবে। এরপর বাজার পরিস্থিতি ও উৎপাদন ব্যয় বিবেচনায় তা পুনরায় পর্যালোচনা করা হবে।