tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীকেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতি ঢামেকে মারা গেছেন

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতি ঢামেকে মারা গেছেন

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া ৩৫ বছর বয়সী হাজতি মামুনুর রশিদ ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে কারারক্ষীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী আরমান জানিয়েছেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মামুনুর হাজতি নম্বর ৪৪৯৪৬/২৫। তার বাবার নাম হাজী শহিদুল ইসলাম। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি ছিলেন, তবে কী মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।