tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়কেএনএ’র ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও সরঞ্জাম জব্দবান্দরবান, রুমা

কেএনএ’র ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও সরঞ্জাম জব্দবান্দরবান, রুমা

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেং ত্লাং এলাকায় তথাকথিত কেএনএ (বম পার্টি) এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর একটি টহল দল জনবসতিহীন সীমান্ত এলাকায় ঘাঁটিটির অবস্থান শনাক্ত করে এবং পরবর্তীতে সেখানে তল্লাশি চালায়। অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপারের সিলিং, মিলিটারি ও কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল এবং রসদ সামগ্রী।

অভিযানে ঘাঁটিতে থাকা প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও অন্যান্য কৌশলগত স্থাপনাও নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।