tanaka
প্রচ্ছদসারাদেশকুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আনাবিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় হাম সন্দেহে ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মনজুর আহমেদ।

নিহত আনাবিয়া চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনাবিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিয়া মনজুর আহমেদ বলেন, শিশুটির শরীরে হামের বিভিন্ন উপসর্গ ছিল। তবে পরীক্ষাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাম সন্দেহে আরও ২২ রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮৯৬ জনকে হাম সন্দেহে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।