tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদরাজধানীকুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানী কুড়িল এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. মাসুদ মিয়া (৬০), মো. শামসুদ দোহা (২২) ও মো. লুৎফর রহমান (৩০)।

শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, কুড়িল থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছেন। তাদের মধ্যে মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ দগ্ধ ও লুৎফরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে। সবার মুখমণ্ডল আংশিক দগ্ধ হয়েছে।