tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

শীতের দাপটে কাবু দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। ফলে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষজনকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আজ রবিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে।

সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।