tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীকাফরুলে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২, অস্ত্রধারী আটক

কাফরুলে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২, অস্ত্রধারী আটক

রাজধানীর কাফরুলে থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় গুলি চালিয়ে পালানোর সময় এক অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আহতরা হলেন—কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাফরুল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজন জানান, ঘটনার সময় হাফিজুর রহমানসহ ৭-৮ জন মিলে এলাকায় বসে ছিলেন। হঠাৎ তিনজন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেন, ‘হাফিজ ভাইয়ের শরীরে দুটি গুলি লাগে। আর ইউসুফের বুকে একটি গুলি লাগে।’ গুলি চালানোর পর পালানোর সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বলেও জানান তিনি।

ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।