tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদপরবাসকাতারে প্রবাসীদের ঈদের নামাজ নিয়ে জরুরি নির্দেশনা

কাতারে প্রবাসীদের ঈদের নামাজ নিয়ে জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতরের নামাজ নিকটস্থ মসজিদে আদায়ের আহ্বান জানিয়েছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৭ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপসাগরীয় অঞ্চলে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছর সবাইকে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে।

কাতার সরকারের এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এবার আর ঈদের জামায়াত আয়োজন করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে সরকারিভাবে জারি করা নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিজ নিজ এলাকার নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।