tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা, প্রজ্ঞাপন জারি

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা, প্রজ্ঞাপন জারি

সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (১২ অক্টোবর) জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন যুগ্মসচিব আহমেদ জামিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাব-রুল (১) অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করেছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।