tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদঅন্যান্যএহসানুল হক মিলনের বিদেশযাত্রা স্থগিত করল ইমিগ্রেশন কর্তৃপক্ষ

এহসানুল হক মিলনের বিদেশযাত্রা স্থগিত করল ইমিগ্রেশন কর্তৃপক্ষ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিদেশযাত্রা স্থগিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সেদিন সকালে চিকিৎসার জন্য একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমান বোর্ডিংয়ের অনুমতি দেয়নি। ঠিক কী কারণে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিমানবন্দরসূত্রে জানা যায়, এহসানুল হক মিলনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে— এমন তথ্যের ভিত্তিতেই তার বিদেশযাত্রা স্থগিত করা হয়।

এ বিষয়ে এহসানুল হক মিলন বলেন, “কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হয়নি, তা আমি নিজেও জানি না। আমি ভুলবশত পুরোনো পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে গিয়েছিলাম। চাইলে বাসা থেকে নতুন পাসপোর্ট আনাতে পারতাম, কিন্তু আমাকে সে সুযোগও দেওয়া হয়নি। আমি ইমিগ্রেশন কর্মকর্তাদের বলেছিলাম, যদি আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা থাকে, তবে সেটির লিখিত প্রমাণ দেখাতে। কিন্তু তারা কোনো কাগজ দেখাননি। কেন এমন করা হলো, তা বুঝতে পারছি না। রাতে আবার যাওয়ার চেষ্টা করব।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এহসানুল হক মিলন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।