tanaka
প্রচ্ছদচাকরীএসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

এসিআই মোটরসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

মেইনটেনেন্স (ইয়ামাহা) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৩ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। পদটিতে কতজন নেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি।

পদের বিস্তারিত

পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: মেইনটেনেন্স (ইয়ামাহা)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: গাজীপুর
পদসংখ্যা: নির্ধারিত নয়
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: আলোচনা সাপেক্ষে

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া উৎপাদন যন্ত্রপাতি ও প্ল্যান্টের বিভিন্ন সরঞ্জামের প্রতিরোধমূলক (Preventive), পূর্বাভাসভিত্তিক (Predictive) এবং ত্রুটিজনিত (Breakdown) রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকির দক্ষতা থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে ৫ থেকে সর্বোচ্চ ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এসিআই মোটরসের ওয়েবসাইট ভিজিট করতে হবে।

আবেদনের শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬