tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদখেলাএমবাপের জোড়া গোলে নাটকীয় জয় লস ব্লাঙ্কোসদের

এমবাপের জোড়া গোলে নাটকীয় জয় লস ব্লাঙ্কোসদের

স্পেনের তৃতীয় বিভাগের দল তালাভেরার বিপক্ষে কঠিন লড়াই শেষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই গোলে এগিয়ে গিয়েও সমতায় পড়ে যায় লস ব্লাঙ্কোসরা। তবে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩–২ ব্যবধানে জয় নিশ্চিত করে জাবি আলোনসোর দল, যার ফলে কোপা দেল রের শেষ ষোলোতে জায়গা করে নেয় রিয়াল।

বুধবার রাতে আগের ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনে মাঠে নামে রিয়াল। বেঞ্চে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, জুড বেলিংহ্যাম ও অঁরেলিয়ে চুয়ামেনি। স্কোয়াডে না থাকায় থিবো কোর্তোয়ার বদলে গোলপোস্ট সামলান আন্দ্রে লুনিন। পুরো ম্যাচে রিয়াল ছিল দাপুটে—৭০ শতাংশ পজেশন ও ২২ শটের মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে তালাভেরা নেয় ১০টি শট, যার চারটি লক্ষ্যে ছিল।

রিয়ালের হয়ে দুটি গোল করেন এমবাপে, অন্য গোলটি আসে তালাভেরার আত্মঘাতী ভুলে। তালাভেরার পক্ষে গোল করেন নাহুয়েল আরোয়ো মাজোরা ও গঞ্জালো ডি রেঞ্জো। প্রথমার্ধের শেষদিকে রিয়াল দ্বিগুণ লিড নেয়। ৪১ মিনিটে তালাভেরা ফরোয়ার্ডের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। যোগ করা সময়ে এমবাপের শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন তালাভেরা ডিফেন্ডার ম্যানুয়েল ফারান্দো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় তালাভেরা। ৮০ মিনিটে কোনাকুনি শটে নাহুয়েল ব্যবধান কমান। তবে মিনিট আটেক পরই এমবাপে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালের ব্যবধান আবার বাড়ান—৩–১। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ২৮তম গোল। যোগ করা সময়ের প্রথম মিনিটে গঞ্জালোর গোলে নাটকীয়তার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তালাভেরা।

এই জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। সামনে লা লিগায় আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।