tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়এখনো ভোটার নন তারেক রহমান: ইসি সচিব

এখনো ভোটার নন তারেক রহমান: ইসি সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তারেক রহমান ভোটার হয়েছেন কিনা—এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “আমার জানা মতে না।”
তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”