tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়এক দশক পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি ফ্লাইট, তারিখ ঘোষণা

এক দশক পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি ফ্লাইট, তারিখ ঘোষণা

দীর্ঘ এক দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ পুনরায় চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলো প্রতি বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে।

বিমান কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। পাশাপাশি সময় ও ব্যয় উভয়ই কমবে।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দেয়। বর্তমানে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা মূলত দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে ভ্রমণ করছেন।

সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।

সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লাইটের সময়সূচি

  • ঢাকা থেকে ছাড়বে: রাত ৮টা (স্থানীয় সময়)
    করাচি পৌঁছাবে: রাত ১১টা (স্থানীয় সময়)
  • করাচি থেকে ছাড়বে: রাত ১২টা (স্থানীয় সময়)
    ঢাকায় পৌঁছাবে: ভোর ৪টা ২০ মিনিট (স্থানীয় সময়)