tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরপরই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামী ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিদিন রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।

এবারের আয়োজনে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। সব মিলিয়ে ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলাকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।