tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়একাত্তরের মার্চে জিয়াউর রহমানের ঐতিহাসিক বেতার ভাষণ স্মরণ করল ভারত

একাত্তরের মার্চে জিয়াউর রহমানের ঐতিহাসিক বেতার ভাষণ স্মরণ করল ভারত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করেছে ভারত। শনিবার (৩০ মে) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত এক পোস্টে এ শ্রদ্ধা জানানো হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ভারতও ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে উচ্চারিত সেই ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করছে। ওই ভাষণ মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধে উদ্বুদ্ধ করেছিল এবং জাতীয় মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ভারতীয় হাইকমিশনের পোস্টে আরও বলা হয়, স্বাধীনতা সংগ্রামের সেই সময়ের মতো আজও ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। দুই দেশের জনগণের অভিন্ন আত্মত্যাগ, বন্ধুত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির যৌথ যাত্রাকে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই বার্তাকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও মুক্তিযুদ্ধকালীন সহযোগিতার স্মারক হিসেবে দেখা হচ্ছে।