tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিএই সরকার নাকি ছাত্রদের, এটা এক বিস্ময়কর দাবি: তাসনুভা জাবিন

এই সরকার নাকি ছাত্রদের, এটা এক বিস্ময়কর দাবি: তাসনুভা জাবিন

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো (কিউএক্স-২৪২৭ সিসি) গাড়ি কেনার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রতিটি গাড়ির দাম ১ কোটি ৬৯ লাখ টাকা, মোট ব্যয় প্রায় ১০১ কোটি ৬১ লাখ টাকা।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি অর্থ উপদেষ্টাকে উদ্দেশ করে লেখেন:

“অর্থ উপদেষ্টা কতটা কেয়ারিং এবং কৃতজ্ঞ বন্ধুর প্রতি—মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে তিনি নতুন গাড়িতে উঠতে পারেন, তার আগাম ব্যবস্থা করে রেখেছেন।”

তিনি আরও লিখেছেন:

“যে সরকারের ভিত্তি রচিত হয়েছে গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে, সেই সরকার পাজেরো কেনায় ১০১ কোটি ব্যয় করছে। অথচ শহীদ-আহতদের বিচার, নিরাপত্তা কিংবা এমনকি একটি সঠিক তালিকাও প্রকাশ করতে পারেনি।”

সরকারের ছাত্রবান্ধব দাবিকে কটাক্ষ করে তাসনুভা বলেন:

“এই সরকার নাকি ছাত্রদের—এটা এক বিস্ময়কর ব্যাপার। সরকারের সব ব্যর্থতা যেন ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া হয়, অথচ গণঅভ্যুত্থানের কৃতিত্বের শত ভাগের এক ভাগই যেন কেবল ছাত্রদের প্রাপ্য।”