tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না: ইসি মাছউদ

নির্বাচনে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ায় কোনো অন্যায় বা অনিয়মকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “ভুল হতে পারে, তবে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। কমিশন সাংবাদিকদের কাজের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে। গণমাধ্যম, ইসি ও জনগণের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের দেওয়া প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

সভায় সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

“আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ”

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “দেশে আস্থার সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। এখানে ‘আমি ভালো, আপনি খারাপ’—এভাবে বলার সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে জনগণের আস্থা পুনরুদ্ধার করা।”

তিনি মনে করেন, সাংবাদিকদের জন্য প্রস্তাবিত নীতিমালা নিয়ে আরও আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বিশ্লেষণের মাধ্যমে ভুলের সম্ভাবনা কমিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব করা যাবে।

তথ্যপ্রবাহ নিশ্চিত করার অঙ্গীকার

ইসি সচিব আখতার আহমদ সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সভায় আরএফইডি সভাপতি কাজী জেবেল প্রস্তাবিত নীতিমালা তুলে ধরে তা ইসির হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

নীতিমালার মূল বিষয় ও সাংবাদিকদের আপত্তি

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৩ জুলাই নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়—

  • ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না
  • গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ
  • বৈধ কার্ডধারী সাংবাদিকরা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন, তবে প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে
  • সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত ভোটকক্ষে অবস্থান করা যাবে
  • ভেতরে সাক্ষাৎকার নেওয়া যাবে না

এই বিধিনিষেধের বিরোধিতা করে আরএফইডি নেতারা জানান, এতে সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে এবং অনিয়ম প্রতিরোধে ইসির উদ্যোগ ব্যর্থ হতে পারে।

তারা প্রিসাইডিং অফিসারকে অবহিত করার বিধান বাতিলসহ অন্তত পাঁচজন সাংবাদিককে একসঙ্গে ভোটকক্ষে প্রবেশের সুযোগ ও সাংবাদিকদের কাজে বাধা দিলে শাস্তির বিধান যুক্ত করার দাবি জানান।