tanaka

‘অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নিয়মিত খেলা উচিত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিএআই কনটেন্টের দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনছে গুগল

এআই কনটেন্টের দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনছে গুগল

এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট ব্যবহারে নতুন সুবিধা আনছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা শিগগিরই এআই-জেনারেটেড কনটেন্টের দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে ফেলার সুযোগ পাবেন।

শুক্রবার (১৪ আগস্ট) গুগলের পক্ষ থেকে এ পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির জেমিনাই বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ব্যবহারকারীদের সৃজনশীল কাজকে আরও সহজ ও নমনীয় করতেই এই সুবিধা চালু করা হচ্ছে।

গুগলের ভাষ্য অনুযায়ী, এআই দিয়ে তৈরি কনটেন্টে দৃশ্যমান ওয়াটারমার্ক থাকায় অনেক সময় পেশাদার কাজ, ডিজাইন কিংবা অন্যান্য সৃজনশীল কাজে তা ব্যবহার করতে অসুবিধা হতো। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কনটেন্টের দৃশ্যমান উপস্থাপনা পরিবর্তন করতে পারবেন।

তবে ওয়াটারমার্ক সরানোর সুবিধা থাকলেও এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বন্ধ হচ্ছে না। গুগল জানিয়েছে, ফাইলের মধ্যে থাকা অদৃশ্য SynthID চিহ্ন এবং C2PA মেটাডেটা আগের মতোই সংরক্ষিত থাকবে। ফলে কোনো ছবির দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে ফেলা হলেও সেটি এআই দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করার সুযোগ থাকবে।

প্রাথমিকভাবে গুগলের Nano Banana, Veo এবং Lyria মডেল থেকে তৈরি কনটেন্টের ক্ষেত্রে এই সুবিধা চালু করা হবে। ব্যবহারকারীরা Google Gemini এবং ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম Flow-এর সেটিংস থেকে ‘Media Watermark’ অপশন ব্যবহার করে দৃশ্যমান ওয়াটারমার্ক চালু বা বন্ধ করতে পারবেন।

গুগল আরও জানিয়েছে, খুব শিগগিরই এই সুবিধা Google Search-এও যুক্ত করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন এই পরিবর্তনের ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট ব্যবহারে ব্যবহারকারীদের স্বাধীনতা বাড়বে বলে মনে করছে গুগল। একই সঙ্গে অদৃশ্য শনাক্তকরণ প্রযুক্তি চালু রাখার মাধ্যমে কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি—এই তথ্যও সংরক্ষিত থাকবে।