tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। তার এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা জোরদার করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছালে আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগচি দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ পুনরুজ্জীবিত করতে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে পৌঁছে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়ায় ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন, তবে আলোচনার অগ্রগতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

সূত্রগুলো জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ পুনরায় শুরু করতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে। এর আগে ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা শেষ পর্যন্ত অগ্রগতি ছাড়াই থেমে যায়।