tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে পাকিস্তানের আহ্বান

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে পাকিস্তানের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালিয়ে এ. বাকের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় ইশহাক দার দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্ব দেন।

পাকিস্তান জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নন।

অন্যদিকে ইরান বলেছে, তারা নতুন করে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।