tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা

ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি, ট্রাম্পকে শীর্ষ জেনারেলের সতর্কতা

ইরানে সম্ভাব্য সামরিক হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের দিকে ছুটে যেতে পারে বলে সামরিক প্রস্তুতির কথা জানা গেলেও, এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বহুমাত্রিক ঝুঁকি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেছেন। তার মতে, হামলা শুরু হলে যুক্তরাষ্ট্র একটি ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যার সামরিক ও কৌশলগত মূল্য চড়া হতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউস ও পেন্টাগনে গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ঘাটতি, পাশাপাশি মিত্রদের পূর্ণ সমর্থন না পাওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ রয়েছে। এতে মার্কিন সেনাদের ঝুঁকি বাড়তে পারে। একইদিনে দ্য ওয়াল স্ট্রিট জার্নালও উল্লেখ করে, সম্ভাব্য হামলার ক্ষেত্রে মার্কিন ও মিত্র বাহিনীর ক্ষয়ক্ষতি এবং ইরানের ভেতরে অভিযান চালালে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জেনারেল কেইন আরও সতর্ক করেন, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে একটি ‘দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে’ আবদ্ধ করতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব প্রতিবেদন নাকচ করে দিয়েছেন। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জেনারেল কেইন ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে—এমন খবর ‘সম্পূর্ণ ভুল’। একইসঙ্গে তিনি কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ তোলেন।

ট্রাম্প আবারও ইরান ও দেশটির জনগণের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, চলমান পারমাণবিক আলোচনায় সমঝোতা না হলে পরিস্থিতি তাদের জন্য ‘খুবই খারাপ’ হতে পারে।

সূত্র: Press TV।