ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলায় যুক্তরাজ্য সরাসরি অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী Keir Starmer।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের যেসব স্থানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়েছে বা উৎক্ষেপণের প্রস্তুতি রয়েছে, সেসব স্থাপনা লক্ষ্য করে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। তবে এটি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইরান যাতে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক জনগণের ক্ষতি করতে না পারে, সে উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইলের অনুরোধে সীমিত সহায়তায় সম্মতি দেওয়া হয়েছে। তবে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না বলে পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



