এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো ধরনের বৈঠক হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের ‘বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে’ বলেছেন।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, ‘সাহায্য আসছে’। ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের ওপর সামরিক হামলার নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করছেন।ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরানি দেশপ্রেমিকরা প্রতিবাদ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠান দখল করুন। খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।তিনি বলেন, বিক্ষোভকারীদের নির্মমভাবে হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি।



