ইরানের বিরুদ্ধে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) রাতে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে। পাশাপাশি তারা আর হামলা চালাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার চাপের মুখেই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।
এর আগে সাম্প্রতিক হামলাগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার (৬ মার্চ) সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশের বিরুদ্ধে আর কোনো আক্রমণ চালানো হবে না।



