tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের ওপর ইউরোপের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

ইরানের ওপর ইউরোপের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বৃদ্ধি করেছে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ইউরোপীয় কাউন্সিল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভ্রমণ সীমাবদ্ধতা, সম্পদ জব্দ এবং ইরানের অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহৃত সম্ভাব্য সরঞ্জাম।

ইরানের ওপর ইইউ’র প্রথম নিষেধাজ্ঞা আরোপিত হয় ২০১১ সালে এবং সেই থেকে প্রতি বছর এটি সম্প্রসারিত করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা