tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার, কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে—এমন অভিযোগ তুলে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা করছে। এসব সহায়তার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সরবরাহ, স্যাটেলাইট চিত্র এবং প্রযুক্তিগত সহযোগিতা। এর ফলে মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের গতিবিধি সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাচ্ছে ইরান।

রাশিয়ার এমন পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে পিট হেগসেথ বলেন, “যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন—কে কার সঙ্গে যোগাযোগ করছে সে বিষয়ে আমাদের কমান্ডার-ইন-চিফ ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যা-ই ঘটুক না কেন, তার যথাযথ জবাব দেওয়া হচ্ছে।”

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে হেগসেথ আরও বলেন, “যুক্তরাষ্ট্র সবকিছুর ওপর নজর রাখছে এবং যুদ্ধসংক্রান্ত পরিকল্পনায় এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।”

এর আগে শুক্রবার একাধিক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

রাশিয়াকে এই সংঘাত থেকে দূরে রাখতে তাদের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, “ট্রাম্পের অনেক বিশ্বনেতার সঙ্গে এমন অনন্য সম্পর্ক রয়েছে, যা ব্যবহার করে তিনি এমন কিছু অর্জন করতে পারেন যা অন্য প্রেসিডেন্টরা—বিশেষ করে জো বাইডেন—পারতেন না।”

তিনি আরও বলেন, “সরাসরি বা পরোক্ষভাবে—ট্রাম্পের মাধ্যমে একান্ত আলোচনায় অথবা তার ক্যাবিনেটের মাধ্যমে—বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।”

রাশিয়ার এই সংশ্লিষ্টতা মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করছে কি না—এ প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, “আমরা বরং শত্রুপক্ষকেই বিপদে ফেলছি—এটাই আমাদের কাজ। তাই আমরা এটি নিয়ে উদ্বিগ্ন নই। এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কথা সেই ইরানিদের, যারা মনে করছে তারা নিরাপদে থাকবে।”

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে ফক্স নিউজে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংবাদমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে আমি মন্তব্য করতে পারি না।”

উল্লেখ্য, রাশিয়ার সম্ভাব্য এ সহায়তার খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট।

লেভিট আরও বলেন, “সত্যি বলতে এটি ঘটেছে কি না—তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনী ইরানের এই সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে।”

পরে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাশিয়ার তথ্য আদান–প্রদান ‘গুরুত্বপূর্ণ নয়’ বলতে তিনি বোঝাতে চেয়েছেন—এটি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কোনো বড় প্রভাব ফেলতে পারছে না।