tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইতিহাসের সর্বোচ্চ বেতন প্যাকেজ পেলেন ইলন মাস্ক

ইতিহাসের সর্বোচ্চ বেতন প্যাকেজ পেলেন ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলারের বিশাল বেতন ও ভাতা প্যাকেজ অনুমোদন করা হয়েছে—যা কর্পোরেট ইতিহাসে অন্যতম বৃহত্তম বেতন চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মাস্কের এই বেতন-ভাতা প্যাকেজ নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে গণভোট অনুষ্ঠিত হয়। টেক্সাসের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় প্রায় ৭৫ শতাংশ ভোটে এ প্রস্তাব অনুমোদিত হয়।

তবে এই প্যাকেজের পুরো অর্থ পেতে হলে আগামী ১০ বছরে টেসলাকে বেশ কিছু কঠিন লক্ষ্য অর্জন করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • কোম্পানির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামানো,
  • কোম্পানির বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ৮ লাখ ৫০ হাজার কোটি ডলার-এ উন্নীত করা।

সভায় ঘোষণার পর মঞ্চে উঠে নেচে উচ্ছ্বাস প্রকাশ করেন মাস্ক। তিনি বলেন, “আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, একটি সম্পূর্ণ নতুন বই শুরু করতে যাচ্ছি।”

শেয়ারহোল্ডারদের উদ্দেশে মাস্ক তার মানবাকৃতির রোবট প্রকল্প ‘অপটিমাস’ নিয়েও কথা বলেন। তবে অনেকে মনে করছেন, তার এখন বৈদ্যুতিক গাড়ির মূল ব্যবসাকে পুনরুজ্জীবিত করার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত।

এছাড়া মাস্ক ঘোষণা দেন, আগামী এপ্রিল থেকেই দুই সিটের স্টিয়ারিংবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ উৎপাদন শুরু হবে এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করা হবে। তিনি আরও জানান, টেসলা নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কারখানা স্থাপন করবে এবং এর জন্য ইন্টেল-এর সঙ্গে অংশীদারিত্ব করবে।

আগামী দশকে মাস্কের লক্ষ্য—

  • ২ কোটি গাড়ি উৎপাদন,
  • ১০ লাখ রোবোট্যাক্সি চালু,
  • ১০ লাখ রোবট বিক্রি, এবং
  • ৪০০ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন।

প্রতিটি লক্ষ্য পূরণে তিনি কোম্পানির ১ শতাংশ শেয়ার পাবেন। সব লক্ষ্য অর্জিত হলে তার শেয়ার ১২ শতাংশে পৌঁছাবে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ কোটি মার্কিন ডলার।

তবে সম্প্রতি টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে—রেড সিগন্যাল অমান্য করে দুর্ঘটনা ঘটানোর ঘটনায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
তবু গত ছয় মাসে টেসলার শেয়ারমূল্য বেড়েছে ৬০ শতাংশেরও বেশি।

যদিও এই বিপুল বেতন প্যাকেজ নিয়ে আপত্তি তুলেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম (CalPERS)-এর মতো বড় বিনিয়োগকারীরা, টেসলা বোর্ডের দাবি—“ইলন মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির এই অগ্রগতি সম্ভব হতো না।”