tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিক‘আসুন, আমাকে তুলে নিয়ে যান’—ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

‘আসুন, আমাকে তুলে নিয়ে যান’—ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এর জবাবে ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পেত্রো বলেন, ‘আসুন, আমাকে তুলে নিয়ে যান। আমি এখানেই অপেক্ষা করছি।’

পেত্রোর এই বক্তব্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আগের হুঁশিয়ারির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মাদুরোও একইভাবে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এর পরই গত শনিবার মার্কিন সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, প্রয়োজনে তিনি আবার অস্ত্র হাতে নিতে পারেন। নব্বইয়ের দশকে অস্ত্র ত্যাগ করা পেত্রো একসময় বামপন্থি গেরিলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লেখেন, ‘আমি আর কখনো অস্ত্র ধরব না বলে শপথ করেছিলাম, তবে মাতৃভূমির প্রয়োজনে আবার তা করতে হতে পারে।’

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ায় হামলা চালায় বা তাঁকে আটক করা হয়, তাহলে দেশজুড়ে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠবে।

এর আগে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ বলে মন্তব্য করেন এবং তাঁর বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ তোলেন। একই সঙ্গে কলম্বিয়ার বিরুদ্ধে অভিযানের কথাও উল্লেখ করেন। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত।