tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআদালতআশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি চলছে

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি চলছে

প্রথম নিউজ২৪, অনলাইন: আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা। বুধবার (১৩ আগস্ট) সকালে এই মামলায় গ্রেফতার ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। 

এ সময় তাদের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত ১ জনকে পুড়িয়ে দেওয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে ১ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়।

এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। আজ তাদের পক্ষে শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী।

অপরদিকে, চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এখন পর্যন্ত এই মামলায় ৩ জন সাক্ষ্য দিয়েছেন।