অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে জুমার নামাজের পর আটক করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার (১০ জুলাই) আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি শেষে ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর শেখ মোহাম্মদ হুসেনকে কোথায় নেওয়া হয়েছে বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।



