tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদআন্তর্জাতিকআলোচনার সুযোগ করে দিতেই ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প: মাইক ওয়াল্টজ

আলোচনার সুযোগ করে দিতেই ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প: মাইক ওয়াল্টজ

কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং সম্ভাব্য শান্তি আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।

রোববার (২৬ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে কিছুটা সময় ও সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য, উত্তেজনা প্রশমিত করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা যাচাই করাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যোগাযোগ বা আলোচনার ধরন এবং অগ্রগতি নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু ইঙ্গিত দেন, দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে, টানা ১৩ দিনের তীব্র বিমান হামলার পর পেন্টাগন সাময়িকভাবে বোমাবর্ষণ অভিযান স্থগিত রেখেছে। এর ফলে গত সপ্তাহের শেষদিকে সংঘাতের তীব্রতা কিছুটা কমেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিবেশী দেশগুলোতেও সপ্তাহান্তে নতুন কোনো সামরিক হামলার খবর পাওয়া যায়নি, যা পরিস্থিতি আপাতত কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।