tanaka
প্রচ্ছদখেলাআবুধাবি টেস্ট • ঝড়ের গতিতে তানজিদ তামিমের ফিফটি

আবুধাবি টেস্ট • ঝড়ের গতিতে তানজিদ তামিমের ফিফটি

টেস্ট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্টি। তানজিদ তামিমের খেলার ধরন একই রকম। প্রতিপক্ষ বোলারদের কোনো ধরনের সমীহই করেন না। এবার আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলাম ওপেনিং জুটিতে খেলছেন দায়িত্ব নিয়ে। ব্যক্তিগত ১৫ রানে অবশ্য ক্যাচ দিয়েছিলেন সাদমান। আফগান ফিল্ডার সেটা হাতে জমাতে পারেননি।

এরপরই মারকুটে তানজিদ তামিম ৪১ বলে ফিফটি তুলে নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭০ রান। তানজিদ তামিম ৫০ আর সাদমান ইসলাম ১৫ রানে অপরাজিত আছেন।