tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকআদালতে ‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

আদালতে ‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলেছেন কর্মীরা। দেশটির একটি ফেডারেল আদালত এই নামকরণকে ‘অবৈধ’ ঘোষণা পর শনিবার (১৩ জুন) এই কাজ শুরু হয়।এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা আদালতে দাখিল করা এক নথিতে জানান, ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।

শনিবার দুপুর পর্যন্ত ভবনের বাইরের অংশে থাকা ট্রাম্পের নাম একটি সাদা ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। নাম অপসারণের কাজ চলাকালে ভেতর থেকে জোরে শব্দ শোনা যাচ্ছিল। অনেক পথচারী কিছুক্ষণ দাঁড়িয়ে কাজটি পর্যবেক্ষণ করেন।শুক্রবার রাতে কেনেডি সেন্টারের বাইরে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। কর্মীরা যখন সাইনবোর্ড খুলতে মাচা স্থাপন করছিলেন, তখন উপস্থিত অনেকে উল্লাস প্রকাশ করেন। এ ছাড়া হাজারো মানুষ অনলাইনে সরাসরি সম্প্রচার দেখে ঘটনাটি অনুসরণ করেন।

তবে বজ্রঝড় ও খারাপ আবহাওয়ার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়। নিরাপত্তার স্বার্থে কর্মীদের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল বলে জানান নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা।

গত ২৯ মে দেওয়া এক রায়ে মার্কিন জেলা বিচারক ক্রিস্টোফার কুপার বলেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। তিনি উল্লেখ করেন, কোনো জাতীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে।