tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২ জন: যাত্রী কল্যাণ সমিতি

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২ জন: যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে ৪৯৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০২ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৩২ জন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।

সংগঠনটির প্রতিবেদনে আরও জানানো হয়, আগস্ট মাসে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। একই সময়ে নৌপথে ২১টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৭ জনের, আহত হয়েছেন ২২ জন এবং নিখোঁজ রয়েছেন ১৩ জন।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে আগস্ট মাসে মোট ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১,২৬১ জন আহত হয়েছেন।

এ সময়ের মধ্যে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। যা সামগ্রিক দুর্ঘটনার ৩৩.১৯ শতাংশ, মোট নিহতের ৩৫.০৫ শতাংশ এবং মোট আহতের ১১.৬৮ শতাংশ।

বিভাগভিত্তিক চিত্র:

  • ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ১৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১২৮ জন এবং আহত হয়েছেন ৩৩৩ জন।
  • বরিশাল বিভাগে সবচেয়ে কম, ১৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পেশাগত ও সামাজিক পরিচয় অনুযায়ী পরিসংখ্যান:

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিলেন:

  • ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
  • ১৬২ জন চালক
  • ৮২ জন পথচারী
  • ১৯ জন পরিবহন শ্রমিক
  • ৯৭ জন শিক্ষার্থী
  • ১১ জন শিক্ষক
  • ৯৫ জন নারী
  • ৪২ জন শিশু
  • একজন মুক্তিযোদ্ধা
  • একজন আইনজীবী
  • তিনজন সাংবাদিক
  • ২৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী

নিহতের মধ্যে রয়েছেন:

  • একজন পুলিশ সদস্য
  • একজন সেনাবাহিনীর সদস্য
  • একজন ফায়ার সার্ভিস কর্মী
  • একজন মুক্তিযোদ্ধা
  • একজন আইনজীবী
  • ১৪২ জন চালক
  • ৮২ জন পথচারী
  • ৭৩ জন নারী
  • ৩৮ জন শিশু
  • ৫১ জন শিক্ষার্থী
  • ৭ জন পরিবহন শ্রমিক
  • ৭ জন শিক্ষক
  • ১১ জন রাজনৈতিক নেতাকর্মী