tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআকস্মিক বন্যায় নেপালে নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আকস্মিক বন্যায় নেপালে নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা পানির ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩৮৪ পর্যটক। ভয়াবহ এই বন্যায় দেশটির বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক বন্যায় ভোতে কোশি নদীর পানি ভয়াবহ স্রোতে বিভিন্ন এলাকা ভাসিয়ে নিয়ে যায়। নেপালি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলেই এ বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ১০৫ জন ভারতীয় নাগরিকসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি অবিনারায়ণ কাফলের বরাতে ‘নেপাল নিউজ’ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা