tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদজাতীয়অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দাখিল করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের বর্তমান মেয়াদেই বিচারিক কার্যক্রম শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার পাশাপাশি আইন ও বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।