হুয়াওয়ে আজ চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন Huawei Nova Flip S। এটি গত বছর আগস্টে প্রকাশিত Nova Flip মডেলের উত্তরসূরি, তবে নতুন ডিভাইসটি আগের তুলনায় আরও সস্তা ও উন্নত ফিচারসমৃদ্ধ। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪,৪০০ এমএএইচ ব্যাটারি, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং হুয়াওয়ের নিজস্ব HarmonyOS 5.1 অপারেটিং সিস্টেম।
💰 Huawei Nova Flip S এর দাম
Huawei Nova Flip S-এর প্রারম্ভিক মূল্য ৩,৪৮৮ ইউয়ান (প্রায় ৪৩,১৫০ টাকা), যা এটিকে চীনে হুয়াওয়ের সবচেয়ে সাশ্রয়ী ফোল্ডেবল ফোনে পরিণত করেছে। তুলনাস্বরূপ, আগের মডেল Nova Flip-এর দাম ছিল ৫,২৮৮ ইউয়ান (প্রায় ৬৫,১৫০ টাকা)।
ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে:
- ৮GB + ২৫৬GB: ৩,৪৮৮ ইউয়ান (প্রায় ৪৩,১০০ টাকা)
- ৮GB + ৫১২GB: ৩,৭৮৮ ইউয়ান (প্রায় ৪৬,৮০০ টাকা)
নতুন মডেলটি নিউ গ্রিন, জিরো হোয়াইট, সাকুরা পিঙ্ক, স্টার ব্ল্যাক—এই চারটি পুরোনো রঙের পাশাপাশি দুটি নতুন কালারে এসেছে: স্কাই ব্লু ও ফেদার স্যান্ড ব্ল্যাক।
⚙️ Huawei Nova Flip S এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিজাইনের দিক থেকে Nova Flip S আগের মডেলকে অনুসরণ করেছে, তবে আরও নিখুঁতভাবে ফোল্ডেবল অভিজ্ঞতা দিতে এতে ওয়াটার-ড্রপ হিঞ্জ সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই হিঞ্জটি Swiss SGS দ্বারা ১.২ মিলিয়ন ফোল্ডের জন্য সার্টিফায়েড।
ডিসপ্লে:
- ভিতরের স্ক্রিন: ৬.৯ ইঞ্চি OLED, ১১৩৬×২৬৯৮ পিক্সেল রেজোলিউশন
- রিফ্রেশ রেট: ১–১২০ হার্টজ এলটিপিও অ্যাডাপ্টিভ
- বাইরের স্ক্রিন: ২.১৪ ইঞ্চি, ৪৮০×৪৮০ পিক্সেল রেজোলিউশন
বাহ্যিক ডিসপ্লেতে ব্যবহারকারীরা ওয়েদার, শিডিউল, কিউআর পেমেন্ট ইত্যাদি অ্যাপ পিন করতে পারবেন। এছাড়া লাইভ উইন্ডো ফিচার ফ্লাইট বা খাবার সরবরাহের মতো রিয়েল-টাইম আপডেট দেখায়। এতে আকর্ষণীয় ডিআইওয়াই ও পেট ওয়ালপেপার ফিচারও রয়েছে।
📸 ক্যামেরা সেটআপ
ফোনটিতে রয়েছে –
- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (f/1.9)
- ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (f/2.2)
- ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
সব ক্যামেরায় AIS স্ট্যাবিলাইজেশন ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
🔋 ব্যাটারি ও অন্যান্য ফিচার
- ব্যাটারি: ৪,৪০০ এমএএইচ
- চার্জিং: ৬৬ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং
- সিকিউরিটি: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
- ওয়াটার রেসিস্ট্যান্স: লাইফ ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন
- ওএস: HarmonyOS 5.1
তবে হুয়াওয়ে এখনো ফোনটির চিপসেট সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।



