tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাসাইফউদ্দিনের প্রশংসায় লিটন

সাইফউদ্দিনের প্রশংসায় লিটন

দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন লিটন। ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে থাকলেও ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি আলাদা করে প্রশংসা করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। লিটন বলেন, ‘যখনই আমরা চাপে থাকি, আমাদের বোলাররাই ম্যাচে ফিরিয়ে আনে। সাইফউদ্দিনকে বিশেষভাবে উল্লেখ করতেই হয়—ডেথ ওভারে বোলিং করা সহজ নয়, তাও সে অনেক দিন পর দলে ফিরেছে। প্রথম ওভারে কিছু রান দিলেও ডেথ ওভারগুলোতে দুর্দান্তভাবে ফিরে এসেছে, ব্যাট হাতেও মূল্যবান অবদান রেখেছে।’

সাইফউদ্দিন বল হাতে ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ব্যাট হাতে শেষ মুহূর্তে দুই চার ও এক ছক্কায় মাত্র ৭ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ে পৌঁছে দেন। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচের জয়ে সিরিজ এখন ১-১ সমতায়।