tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের লোরালাই অঞ্চল। শনিবার ভোরে লোরালাই ও আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হলে আতঙ্কে মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। খবর—জিও নিউজ।

ভূমিকম্প অফিস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর কেন্দ্রস্থল লোরালাইয়ের দক্ষিণ–পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার সিবি অঞ্চলেও ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দুই ক্ষেত্রেই বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি মাসের শুরুর দিকেও প্রদেশের কিছু এলাকায় ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয়েছিল। পিএমডি পরিচালিত এনএসএমসি জানায়, জিয়ারাত ও আশপাশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ৮ নভেম্বরের সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোয়েটা থেকে ৬৭ কিলোমিটার উত্তর–পূর্বে। সেখানেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

জিয়ারাতে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০০৮ সালে। তখন ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০০ জন আহত হয়। পুরো গ্রাম বিধ্বস্ত হয়ে পড়ে, ধ্বংসস্তূপে পরিণত হয় শত শত ঘরবাড়ি ও সরকারি ভবন। ফলে ঘরহারা হয় ১৫ হাজারেরও বেশি মানুষ। বেলুচিস্তান প্রদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটে হওয়ায় দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে দেশটি।