বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাকে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার পর তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে যান। পরে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা বিষয়ে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা।
এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।



