tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলাম

বেগম জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক বিরল অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা রেখে আসছেন।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার মাঝেও বেগম খালেদা জিয়ার অটুট মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়।

তিনি আরও বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন এবং পরবর্তী গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে। বহু প্রজন্ম তাকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে গণ্য করে।

বর্তমান সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার পূর্ণ আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার দীর্ঘ অবদান স্মরণ করে আমরা তার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।